বিশ্ববাজারে স্বর্ণের দাম ২১ মাসের মধ্যে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে বিগত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে রৌপ্য ও প্লাটিনামের দামও পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের কমেক্স বিভাগে গত শুক্রবার আউন্সপ্রতি স্বর্ণের দাম ৬৩ দশমিক ৫ ডলার বা ৪ দশমিক শূন্য ৬ শতাংশ কমে ১৫০১ দশমিক ৪ ডলারে নেমে গেছে। এটি হচ্ছে ২০১১ সালের জুলাইয়ের পরে বিশ্ববাজারে স্বর্ণের সর্বনিম্ন দর। খবর বাসস/সিনহুয়ার।দয়েশে ব্যাংক ও গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী বিশ্ববাজারে স্বর্ণের গড় দাম এখন কমছে। গত সপ্তাহের গোড়ার দিকে দয়েশে ব্যাংক তাদের পূর্বাভাসে চলতি ২০১৩ সালে স্বর্ণের গড় দাম আউন্সপ্রতি ১১ দশমিক ৮ শতাংশ কমিয়ে ১,৬৩৭ মার্কিন ডলারে নেমে আসবে বলে উল্লেখ করেছিল।অন্যদিকে গোল্ডম্যান স্যাকস তাদের পূর্বাভাসে স্বর্ণের গড় দাম আউন্সপ্রতি ১,৬১০ ডলার থেকে কমিয়ে ১,৫৪৫ ডলারে নামিয়ে এনেছিল। সংস্থাটি স্বল্প মেয়াদে স্বর্ণ কেনাবেচারও আহ্বান জানিয়েছিল।তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানিয়েছে, মার্চ মাসে স্বর্ণের দর শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর আগে অবশ্য দামি এই ধাতুর দাম শূন্য দশমিক ১ শতাংশ কমবে বলে পূর্ভাবাস দেওয়া হয়েছিল।এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান-থমসন রয়টার্স কনজ্যুমার সূচকে স্বর্ণের দাম কমে ৭২ দশমিক ৩ পয়েন্টে নেমেছে। এটি হচ্ছে গত নয় মাসের মধ্যে এই সূচকে স্বর্ণের দামের সর্বনিম্ন অবস্থান।