প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববাণিজ্যে চলতি ২০১৩ সালের সার্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে ডব্লিউটিও।সংস্থাটির নতুন প্রাক্কলনে এ বছরে বিশ্ববাণিজ্যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৩ দশমিক ৩ শতাংশে নির্ধারণ করেছে, যা এ সংস্থার এর আগের ৪ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ২ শতাংশ কম। খবর বিবিসির।বিশ্ববাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) মূলত ইউরো অঞ্চলের অর্থনৈতিক সংকট ও প্রতিরক্ষণমূলক প্রতিবন্ধকতা বাড়ায় বিশ্ববাণিজ্যে প্রবৃদ্ধির পূর্বাভাস কাটছাঁট করেছে।ডব্লিউটিও বলেছে, গত ২০১২ সালে বিশ্ববাণিজ্য মাত্র ২ শতাংশ বেড়েছে, যা ১৯৮১ সালের পরে সর্বনিম্ন। সংস্থাটির মহাপরিচালক প্যাসকাল ল্যামি বলেছেন, যেসব দেশ নিজস্ব শিল্প-বাণিজ্যের জন্য প্রতিরক্ষণমূলক পদক্ষেপ নিয়ে চলেছে তাদের সেই অবস্থান থেকে সরে আসা উচিত। কারণ অন্যরাও প্রবৃদ্ধি অর্জন করতে চায়।