বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ দেবে রবি
দেশের শীর্ষস্থানীয় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুঠোফোন অপারেটর রবিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এ লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পর্যায়ক্রমে চুক্তি সই করার পরিকল্পনা হাতে নিয়েছে রবি।রবি আজিয়াটা লিমিটেড ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে গতকাল সোমবার এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। রবির মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা মতিউল ইসলাম ও ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইসফাক ইলাহী চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির ভাইস প্রেসিডেন্ট (এইচআর অপারেশন্স) ফারহাদ মাহবুব, ব্র্যাক ইউনিভার্সিটির সহ-উপাচার্য মো. গোলাম সামদানি ফকিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই চুক্তির ফলে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষানবিশ হিসেবে রবিতে কাজ করে বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে কাজ করার জন্য নিজেদের প্রস্তুত করে নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।