বিশ্বব্যাংকের কাছ থেকে জবাবের অপেক্ষায় অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের কাছে পাঠানো চিঠির জবাবের অপেক্ষা করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, ‘বিশ্বব্যাংকের কাছে যে চিঠি পাঠিয়েছিলাম, তার জবাব এখনো আসেনি। জবাব আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’গতকাল সোমবার সচিবালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেইন গোল্ডস্টেইনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান উপস্থিত ছিলেন।বিশ্বব্যাংকের জবাব বিষয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটি পাওয়ার পর ডেকে এনে আপনাদের জানাব।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক দুটি প্রকল্প আছে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে ডেকেছিলাম এই প্রকল্প দুটিতে অর্থ ছাড়ের ব্যাপারে আলোচনা করতে।’উল্লেখ্য, গত ২০ অক্টোবর এক সরকারি প্রেসনোটে দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত হওয়ার বিষয়ে সংস্থাটির সহযোগিতা কামনা করা হয়।