বিশ্বব্যাংকের নতুন আবাসিক পরিচালক যোগ দিয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন আবাসিক পরিচালক হিসেবে গতকাল বৃহস্পতিবার যোগ দিয়েছেন জোহানেস জাট। একই সঙ্গে তিনি নেপালেরও আবাসিক পরিচালক হিসেবে কাজ করবেন।বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।ডাচ্ নাগরিক জোহানেস জাট ১৯৯০ সাল থেকে উন্নয়ন খাতে কাজ করছেন। ২০০০ সালে তিনি বিশ্বব্যাংকে যোগ দেন। বাংলাদেশে যোগদানের আগে তিনি ইরিত্রিয়া, কেনিয়া ও রুয়ান্ডায় বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অ্যাঙ্গোলা, চীন, মালাওয়ি, মঙ্গোলিয়া, মোজাম্বিক ও জাম্বিয়ার আবাসিক কর্মসূচি সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।বিশ্বব্যাংকের বিজ্ঞতিতে বলা হয়, জোহানেস জাট মূলত বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের পাশাপাশি টেকসই উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন আবাসিক পরিচালক হিসেবে কাজ করবেন।