বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হলেন চিমিয়াও ফ্যান। আগামীকাল সোমবার তিনি বাংলাদেশের নতুন কর্মস্থলে যোগ দেবেন। বাংলাদেশের পাশাপাশি তিনি নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বও পালন করবেন।
চিমিয়াও ফ্যান এর আগে ইউক্রেন, বেলারুশ ও মালদোভায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্বপালন করেন। ১৯৯১ সালে তিনি বিশ্বব্যাংকে যোগ দেন। এ ছাড়া তিনি চীনসহ বিভিন্ন দেশের বেসরকারি খাতে উচ্চপদে কাজ করেন।
চীনের নাগরিক চিমিয়াও ফ্যান যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন। এরপর তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকসে গবেষক হিসেবে কাজ করেন। তিনি মূলত উন্নয়ন অর্থনীতি নিয়েই বেশি কাজ করেছেন।