বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিমিয়াও ফ্যান
চিমিয়াও ফ্যান

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হলেন চিমিয়াও ফ্যান। তিনি আজ সোমবার বাংলাদেশে নতুন কর্মস্থলে যোগ দেবেন। বাংলাদেশের পাশাপাশি তিনি নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বও পালন করবেন।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে গতকাল রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চিমিয়াও ফ্যান এর আগে ইউক্রেন, বেলারুশ ও মালদোভায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বিশ্বব্যাংকে যোগ দেন। এ ছাড়া তিনি চীনসহ বিভিন্ন দেশের বেসরকারি খাতে উচ্চপদে কাজ করেন।
চীনের নাগরিক চিমিয়াও ফ্যান যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। এরপর তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকসে গবেষক হিসেবে যোগ দেন। তিনি মূলত উন্নয়ন অর্থনীতি নিয়েই বেশি কাজ করেন।
চিমিয়াও ফ্যান বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার প্রক্রিয়ায় এ দেশের সঙ্গে আমি নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।’ তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, রাজস্ব আহরণ বৃদ্ধি, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সুশাসনসহ বিভিন্ন বিষয়ে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।