বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের র‌্যাপিড পিআর পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার বাংলাদেশের প্রথম ডিজিটাল মিডিয়া আর্কাইভ র‌্যাপিড পিআরের অফিস পরিদর্শন করে। পরিদর্শনকালে তাঁরা র‌্যাপিড পিআরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।প্রতিনিধিদলে ছিলেন বিশ্বব্যাংকের কমিউনিকেশন অফিসার মেহরীন মাহবুব, কনসালট্যান্ট এম এ মাজিদ ও নাওমি আহমেদ। র‌্যাপিড পিআরের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শহীদুল ইসলাম শেখর প্রতিনিধিদলকে র্যাপিড পিআরের বিভিন্ন কার্যক্রম দেখান। এ সময় তাঁরা বিশ্বব্যাংকের পক্ষে মিডিয়া মনিটরিংয়ে অবদান রাখার জন্য র‌্যাপিড পিআরকে ধন্যবাদ জানান। এ ছাড়া র‌্যাপিড পিআরের একসঙ্গে বিপুলসংখ্যক মিডিয়া চ্যানেল মনিটরিং করার যোগ্যতা দেখে তাঁরা প্রশংসা করেন।প্রতিনিধিদলের সদস্যরা ভবিষ্যতে বিশ্বব্যাংকের সঙ্গে র্যাপিড পিআরের যৌথভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।