বিশ্বব্যাংকের সঙ্গে প্রায় ৩৬ কোটি ডলারের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ঋণ সরবরাহকারী অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) সঙ্গে ৩৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) মিলনায়তনে গতকাল সোমবার ওই চুক্তি সই করা হয়। সরকারের পক্ষে ইআরডি সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা কার্যালয়ের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন চুক্তিতে সই করেন। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্যসচিব হুমায়ুন কবীর এ সময় উপস্থিত ছিলেন।মোশাররাফ হোসাইন জানান, বিশ্বব্যাংকের এই ঋণের টাকা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সম্পর্কিত খাতভিত্তিক উন্নয়ন কর্মসূচি (এইচপিএনএসডিপি) বাস্তবায়নের জন্য ব্যবহূত হবে। এ কর্মসূচির মোট ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে উন্নয়ন-সহযোগী সংস্থা/দেশগুলো ১৮০ কোটি ডলার অর্থায়ন করবে।