বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ছয়টি প্রকল্প সমস্যাপূর্ণ: ইআরডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিনিয়োগকে সহায়তা দিতে ইনভেস্টমেন্ট প্রমোশন ফিন্যান্সিং ফ্যাসিলিটি প্রকল্পটি ২০০৬ সালে শুরু হয়। এই প্রকল্পে বিশ্বব্যাংকের ৩০ কোটি ৭০ লাখ ডলার দেওয়ার কথা রয়েছে। কিন্তু এ পর্যন্ত মাত্র ২১ শতাংশ অর্থ ছাড় করেছে বিশ্বব্যাংক। এখনো ২৫ কোটি ২১ লাখ ডলার ছাড় করেনি বিশ্বব্যাংক। অথচ প্রকল্পটির মেয়াদ শেষ হচ্ছে ২০১৪ সালের ডিসেম্বর মাসে।এমন অবস্থায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকল্পটিকে সমস্যাপূর্ণ প্রকল্প হিসেবে চিহ্নিত করেছে। আর যথাযথ বাস্তবায়িত না হওয়ায় নতুন করে প্রকল্পটির কার্যক্রম বিন্যাস করা হচ্ছে।একইভাবে প্রকল্প বাস্তবায়ন ধীরগতির কারণে সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্পটিও সমস্যাপূর্ণ প্রকল্প হিসেবে আখ্যায়িত করেছে ইআরডি। ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর পাঁচ কোটি ডলার দেওয়ার অনুমোদন দেয় বিশ্বব্যাংক। প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০১৪ সালের ৩১ জুলাই। কিন্তু এই পর্যন্ত প্রকল্পের অর্থ ছাড় হয়েছে ৪৬ দশমিক ২ শতাংশ। এখনো ছাড় হয়নি দুই কোটি ৬৯ লাখ ডলার।বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট এ রকম ছয়টি প্রকল্পকে সমস্যাপূর্ণ হিসেবে মনে করছে ইআরডি। অন্য প্রকল্পগুলো হলো: অক্ষম শিশুদের ঝুঁকিমুক্তকরণ প্রকল্প, চট্টগ্রাম পানি সরবরাহব্যবস্থা উন্নতকরণ প্রকল্প, পানি ব্যবস্থাপনা উন্নতকরণ প্রকল্প এবং উচ্চশিক্ষার গুণগতমান বৃদ্ধিসংক্রান্ত প্রকল্প। এসব প্রকল্পে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত অর্থছাড় ১০ শতাংশেরও কম।সম্প্রতি ইআরডি বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট ৩৪টি প্রকল্পের ওপর একটি অবস্থানপত্র তৈরি করে। তবে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি বহুদাতা (মাল্টি ডোনার) প্রকল্প হওয়ায় তা বিবেচনায় আনা হয়।ইআরডির অবস্থানপত্রে দেখা যায়, দুটি প্রকল্পে এখনো কোনো অর্থ ছাড় হয়নি। এই দুটি প্রকল্প হলো উত্তরাঞ্চলে দারিদ্র্য নিরসন প্রকল্প (নারী)। এই প্রকল্পে তিন কোটি ডলার দেওয়ার কথা থাকলেও এখনো কোনো অর্থ ছাড় হয়নি। আবার পল্লি এলাকায় পানি সরবরাহ কর্মসূচিতে সাড়ে সাত কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু অর্থ ছাড় হয়নি এখনো।আবার একটি প্রকল্পে মাত্র কয়েক মাস আগে অর্থ ছাড় শুরু হয়েছে। এটি হলো: স্থানীয় সুশাসন সমর্থন প্রকল্প (২য়)।অন্যদিকে বাস্তবায়নের দিক বিবেচনা করে ১২টি প্রকল্পকে সন্তোষজনক হিসেবে আখ্যায়িত করেছে ইআরডি। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো: বেসরকারি খাত উন্নয়ন সহায়তা কর্মসূচি, সরকারি কেনাকাটা সংস্কার প্রকল্প, বিদ্যুৎ খাত উন্নয়ন কারিগরি সহায়তা প্রকল্প, পল্লি এলাকায় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন প্রকল্প, অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্প, সমন্বিত কৃষি উৎপাদনশীলতা প্রকল্প। এসব প্রকল্পে অর্থ ছাড় বেশ ভালো, আবার প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতিও সন্তোষজনক।বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট অন্য প্রকল্পগুলোর পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে মনে করছে ইআরডি।বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ছয়টি প্রকল্পকে সমস্যাপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া মোট এক বছর বা এর চেয়ে বেশি সময় ধরে বাস্তবায়নাধীন ১২ প্রকল্পে বিশ্বব্যাংকে অর্থ ছাড় করেছে প্রতিশ্রুতির ২২ শতাংশের কম। এর মধ্যে পাঁচটি প্রকল্প তিন বছরের এবং সাতটি প্রকল্প এক বছরের বেশি সময় ধরে চলমান রয়েছে।ইআরডির কর্মকর্তারা বলছেন, এই ১৮টি প্রকল্পের জটিলতা নিরসন করে অর্থ ছাড়ে কার্যকর ব্যবস্থা না নিলে এগুলোর ভবিষ্যৎ হুমকির মধ্যে পড়তে পারে। ইতিমধ্যে গত মে মাসে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ইআরডির কর্মকর্তারা।ইআরডি সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ৩৪টি প্রকল্পের কাজে অগ্রগতি না থাকায় গত এপ্রিল মাস পর্যন্ত ৪৩০ কোটি ডলার আটকে আছে। এসব প্রকল্পে এই সময়ে বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি রয়েছে ৫৮০ কোটি ডলার।