বিশ্বব্যাপী খাদ্যের দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও চিনির দাম নিম্নমুখী হওয়ায় গত এপ্রিলে বিশ্বব্যাপী খাদ্যের দাম কমেছে।এই তথ্য উল্লেখ করে জাতিসংঘের কৃষি ও খাদ্যবিষয়ক সংস্থা (এফএও) বলেছে, দাম কমার এ অবস্থা আরও কয়েক মাস অব্যাহত থাকতে পারে।তবে অন্য সব খাদ্য ও খাদ্যশস্যের দাম কমলেও আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও বেড়েছে। চলতি মৌসুমে সয়াবিনের উৎপাদন কম হওয়ায় এ বছরের শুরু থেকেই সয়াবিনের দাম বাড়ছে।গত বৃহস্পতিবার এফএওর খাদ্য মূল্যসূচক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যসূচক ২১৭ থেকে কমে ২১৪ পয়েন্ট হয়েছে। মূলত খাদ্যশস্য, তেলবীজ, দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনি—এই পাঁচ ধরনের খাদ্যপণ্যের দাম বিশ্লেষণ করে সূচকটি তৈরি করে এফএও।এফএওর খাদ্যসূচক অনুযায়ী মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ভুট্টার দাম ২ দশমিক ৫, গমের দাম ১ ও চিনির দাম ৫ শতাংশ কমেছে। অন্যদিকে, এই সময়ে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম বাড়ায় ভোজ্যতেলের দাম বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।এফএওর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও খাদ্যসশস্য বিশেষজ্ঞ অ্যাবডোলরেজা অ্যাব্বাসিয়ান বলেন, আগামী কয়েক মাসেও বিশ্বব্যাপী খাদ্যের দাম নিম্নমুখী থাকবে। তবে এটা কিছুটা নির্ভর করবে আবহাওয়ার ওপর।অ্যাব্বাসিয়ান আরও জানান, চাহিদা অনুযায়ী সরবরাহ কম হওয়ায় এ বছরের শুরু থেকেই সয়াবিনের দাম বাড়ার যে প্রবণতা চলছে, সেটা আগামী দিনে আরও বাড়তে পারে।