বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলছে, সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী খাদ্যের দাম আগের মাসের চেয়ে এক শতাংশ বেড়েছে। চলতি বছরে দ্বিতীয়বারের মতো মূল্যবৃদ্ধির এই প্রবণতা লক্ষ করেছে সংস্থাটি।‘ক্রপ প্রসপেক্ট অ্যান্ড ফুড সিচুয়েশন’ শীর্ষক এফএওর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়।এফএও সূচক বলছে, জানুয়ারি মাসে কয়েকটি খাদ্যপণ্যের মূল্যের গড় ছিল ২১২.৮ পয়েন্ট। ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে ২১৫.৩ পয়েন্ট।এফএও বলছে, চলতি বছর বিশ্বব্যাপী গমের উৎপাদন আগের বছরের চেয়ে ১ দশমিক ৪ শতাংশ কম হবে। চলতি বছরে গম উৎপাদনের পূর্বাভাস করা হয়েছে ৬৯ কোটি টন।জাতিসংঘের এই সংস্থাটি বলছে, খাদ্যশস্য, ভোজ্যতেল এবং চিনির মূল্যবৃদ্ধির প্রভাবেই খাদ্যমূল্য বেড়েছে। পাশাপাশি এতে মূল্যস্ফীতির চাপও তৈরি হয়েছে। রয়টার্স।