সিটিব্যাংক এনএ বাংলাদেশ ঢাকার একটি হোটেলে ক্ষুদ্রঋণের ঝুঁকি চিহ্নিতকরণের বিষয়ে একটি গোলটেবিল আলোচনার আয়োজন করেছে। এতে সিটির ক্ষুদ্রঋণ ঝুঁকি বিভাগের পরিচালক ফিলিপ ব্রাউন বলেন, ঋণঝুঁকি বিশ্বব্যাপী আর্থিক খাতে একটি অন্যতম ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে। বৈঠকে তিনি বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণের ঝুঁকির ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ‘রেকোগনাইজিং রিস্ক এভয়েডিং দ্য ব্যানানা স্কিনস ইন মাইক্রোফিন্যান্স’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার উদ্বোধন করেন।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ্উদ্দিন আহমেদ গোলটেবিল বৈঠকটি পরিচালনা করেন। এ সময় সিটির ক্ষুদ্রঋণ ঝুঁকি বিভাগের পরিচালক ফিলিপ ব্রাউন, ভারতে সিটিব্যাংক এনএর ক্ষুদ্রঋণ বিভাগের সহসভাপতি মহেশ মনি, সেন্টার ফর দ্য স্টাডি অব ফিন্যান্সিয়াল ইনোভেশনের সিনিয়র ফেলো ডেভিড ল্যাশেলস এবং সিটি বাংলাদেশের কান্ট্রি অফিসার মামুন রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মির্জ্জা আজিজুল ইসলাম ক্ষুদ্রঋণ কার্যক্রমে দাতা-গ্রহীতাদের ফোরামে কী কী ঝুঁকি থাকতে পারে, তা নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্রঋণের ভবিষ্যত্ সম্পর্কেও আলোচনা করেন। ডেভিড ল্যাশেলস ক্ষুদ্রঋণের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের অমিল তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক ক্ষুদ্রঋণের ঝুঁকিকে পাশ কাটিয়ে এসেছে। তবে এখানে তীব্র প্রতিযোগিতা ও ব্যবস্থাপনার সমস্যা বিদ্যমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।