বিশ্বমন্দা সত্ত্বেও চীনের পণ্য রপ্তানি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দার মধ্যেও রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানি করেছে চীন। সেপ্টেম্বর মাসে দেশটির রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৯ শতাংশ। কোনো একক মাসের দিক থেকে এটি দেশটির পণ্য রপ্তানির প্রবৃদ্ধির রেকর্ড।চীনের জাতীয় শুল্ক দপ্তর থেকে এমন তথ্যই মিলেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, বিশ্বমন্দা সত্ত্বেও বিশ্বের দ্বিতীয় অর্থনীতির এই দেশটির বাণিজ্য যে স্থিতিশীল রয়েছে, এটা তারই প্রমাণ। খবর এএফপির।আগস্টে বিভিন্ন দেশের সঙ্গে চীনের পণ্য রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল দুই হাজার ৬৭০ কোটি ডলার। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৭০ কোটি ডলারে।বিশ্বমন্দা এবং ইউরোপের দেশগুলোতে ঋণের সংকট বিশ্বঅর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি চীনের অর্থনীতিকেও আক্রান্ত করে। এতে চীনের রপ্তানিও কমে যায়। আবার এ সময় চীনের আমদানি বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৪ শতাংশ। আমদানি-রপ্তানি দুই ক্ষেত্রেই চীন ডো জোনস নিউজওয়্যারস -এর পূর্বাভাষ ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বরে চীনের পাঁচ শতাংশ রপ্তানি এবং দুই শতাংশ আমদানি প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস করেছিল সংস্থাটি।চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ। ২০০৯ সালের পর দেশটিতে এত কম প্রবৃদ্ধি আর হয়নি। ২০১২ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে সাত শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর অর্জিত প্রবৃদ্ধির চেয়ে অনেক কম।চীনের জিডিপি প্রবৃদ্ধির হার ২০১১ সালে ছিল ৯ দশমিক ৩ শতাংশ আর ২০১০ সালে ছিল ১০ দশমিক ৪ শতাংশ।