বিশ্বমানের সাইকেল নিয়ে মেঘনা গ্রুপের বিক্রয়কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইকেল লাইফ এক্সক্লুসিভের প্রথম বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে বিশ্বমানের বিভিন্ন ধরনের বাইসাইকেল পাওয়া যাবে। ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে গতকাল মঙ্গলবার বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের সাইকেলপ্রেমীদের জন্য বিক্রয়কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিজানুর আরও বলেন, ‘স্বাস্থ্যসচেতন মানুষের কাছে আমাদের এই উন্নত প্রযুক্তির বাইসাইকেল জনপ্রিয় হবে।’ সাইকেল লাইফ এক্সক্লুসিভের নির্বাহী পরিচালক রাশিকুর রহমান জানান, বিক্রয়কেন্দ্রটিতে বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ডের বাইসাইকেল পাওয়া যাবে। এর মধ্যে মাউনটেইন, ট্রেকিং, ক্রস-কান্ট্রি, ট্যানডেম, কিডস বাইক, রোডবাইক প্রভৃতি উল্লেখযোগ্য।