বিশ্বমানের সুরক্ষাব্যবস্থা নিয়ে খোলা হলো পুমা আউটলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোভিড-১৯ মহামারির কারণে পুমা তাদের আউটলেটে বিশ্বমানের সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করে কার্যক্রম চালাচ্ছে। ছবি: সংগৃহীত
কোভিড-১৯ মহামারির কারণে পুমা তাদের আউটলেটে বিশ্বমানের সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করে কার্যক্রম চালাচ্ছে। ছবি: সংগৃহীত

প্রায় দুই মাস বন্ধ থাকার পর ১ জুন থেকে পুনরায় খোলা হয়েছে ঢাকার বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত পুমা আউটলেট।

কোভিড-১৯ মহামারির কারণে পুমা তাদের আউটলেটে বিশ্বমানের সুরক্ষাব্যবস্থা অনুসরণ করে কার্যক্রম চালাচ্ছে। আউটলেটে ঢোকার আগে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। দেওয়া হচ্ছে মাস্ক।

এ ছাড়া আউটলেটে ঢোকার সময়, ট্রায়াল দেওয়ার আগে ও ক্যাশ ডেস্ক থেকে যাওয়ার আগে প্রত্যেক গ্রাহকের জন্য বাধ্যতামূলক হ্যান্ড স্যানিটেশনের ব্যবস্থা আছে।

আউটলেটের ট্রায়ালরুমগুলো প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করা হচ্ছে। ট্রায়াল করা পোশাকগুলো স্টিম আয়রন দ্বারা জীবাণুমুক্ত করার জন্য আলাদাভাবে রাখা হচ্ছে।

২০১৯ সালের এপ্রিলে পুমা ফ্র্যাঞ্চাইজ বাংলাদেশে নিয়ে আসে ডিবিএল গ্রুপ। বর্তমান মহামারির কারণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে পুমা আউটলেট। বিজ্ঞপ্তি