বিশ্বরেকর্ডের পথে লাইফবয়
সারা বিশ্বে প্রতিবছর ১৫ অক্টোবর পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস। সঠিকভাবে হাত ধোয়ার মতো জীবনরক্ষাকারী অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসে পালিত হয় নানা কার্যক্রম।
এসব কার্যক্রমের অংশ হিসেবেই এ বছর বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৭ উপলক্ষে ‘লার্জেস্ট হিউম্যান ইমেজ অব এ হ্যান্ড’ তৈরি করার মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চলেছে বিশ্বের এক নম্বর হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়। হাত ধোয়ার অভ্যাস শেখাতে এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে লাইফবয়ের এ উদ্যোগে অংশ নিয়েছে ১১ হাজারের বেশি স্কুলশিক্ষার্থী।
গত শনিবার (১৪ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে ১১ হাজারের বেশি স্কুলশিক্ষার্থী লাইফবয় ব্র্যান্ডের টি-শার্ট এবং ক্যাপ পরে লাইফবয় টিমের সহযোগিতায় ‘ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান ইমেজ অব এ হ্যান্ড’ তৈরির লক্ষ্যে সমবেত হয়। এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী খৈয়াম সানু সন্ধি। তিনি ইভেন্টে অংশ নিতে আসা সবার জন্য স্টেজে গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান ইমেজ অব এ হ্যান্ড’ তৈরির করার এ উদ্যোগটি সরাসরি পর্যবেক্ষণ করতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের সংশ্লিষ্ট প্রতিনিধিরা সেদিন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি