বিশ্বসেরা ৫০০ ব্র্যান্ডের তালিকায় ভারতের ৬টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সেরা ৫০০টি ব্র্যান্ডের তালিকায় এ বছর ভারতের ছয়টি প্রতিষ্ঠান ঠাঁই পেয়েছে। অবশ্য গত বছর এই সংখ্যা ছিল নয়।আন্তর্জাতিক কলসালটেন্সি ফার্ম অ্যান্ড ফিন্যান্স এই তালিকা প্রকাশ করেছে। এতে রয়েছে ভারতের টাটা, এয়ারটেল, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, রিলায়েন্স, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও ইনফোসিস। গত বছরের তালিকা থেকে এবার বাদ গেছে ভারত পেট্রোলিয়াম, উইপ্রো এবং আইসিআইসিআই ব্যাংক। এবারের তালিকায় টাটার স্থান ৪৪ নম্বরে। গত বছর ছিল ৫০তম স্থানে। এয়ারটেলের এবারের স্থান ১৮৬ (গত বছর ছিল ২৮৪); ইনফোসিস ২৯৬ (গত বছর ছিল ৩৮১)। এ ছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল এবং রিলায়েন্সের স্থান এবার যথাক্রমে ২১৮ (গত বছর ১৭১), ২৩৫ (গত বছর ১৩৩) এবং ২৯২ (গত বছর ছিল ২৩৪)।