বিশ্বে গাড়ি বিক্রিতে জেনারেল মোটরস আবারও শীর্ষস্থানে
জেনারেল মোটরস (জিএম) আবারও মোটরগাড়ি নির্মাতা হিসেবে বিশ্বে শীর্ষস্থানে উঠে এসেছে।অথচ বছর দুয়েক আগে এ কোম্পানিই দেউলিয়া হতে বসেছিল। বিশ্বখ্যাত কোম্পানিটি জানিয়েছে, ২০১১ সালে তাদের বিক্রি বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ। আলোচ্য বছরে তাদের মোট ৯০ লাখ মোটরগাড়ি বিক্রি হয়েছে।এর আগে ২০০৮ সালে জাপানের টয়োটা কোম্পানির কাছে বিশ্বের শীর্ষস্থানটি হারায় জেনারেল মোটরস। ২০১১ সালে জাপানি কোম্পানিটির মোট ৭৯ লাখ মোটরগাড়ি বিক্রি হয়, যা জিএমের চেয়ে প্রায় ১১ লাখ কম। এর ফলে জিএম পুনরায় প্রথম স্থানে উঠে আসে। অবশ্য জাপানে গত বছর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে টয়োটা কোম্পানির গাড়ি উৎপাদন ও সরবরাহের পরিমাণ কমে যায় বলে মনে করা হচ্ছে।জেনারেল মোটরস ২০০৮ সালে দেউলিয়া হওয়ার উপক্রম হওয়ার পরের বছর ২০০৯ সালে সরকারের আর্থিক পুনরুদ্ধার প্যাকেজের আওতায় পাঁচ হাজার ২০০ কোটি ডলারের সহায়তা নিয়েদৈন্যদশা থেকে বেরিয়ে আসতে শুরু করে। কোম্পানিটির সাধারণ শেয়ারের ৩০ শতাংশ এখনো মার্কিন ট্রেজারি বিভাগের হাতে রয়েছে।জিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যান অ্যাকারসন জানান, বিক্রি জোরদার হওয়ায় কোম্পানি মুনাফাঅর্জনের ধারায় থাকবে এবং নিত্যনতুন পণ্য তৈরিতে বিনিয়োগ অব্যাহত রাখবে। সূত্র: বিবিসি