বিশ্বের তৃতীয় বৃহৎ অপারেটর এয়ারটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকসংখ্যার দিক থেকে এখন বিশ্বের তৃতীয় বৃহৎ মোবাইল ফোন অপারেটর ভারতী এয়ারটেল। এয়ারটেল বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ওয়ার্ল্ড সেলুলার ইনফরমেশন সার্ভিসের (ডব্লিউসিআইএস) সর্বশেষ তালিকায় ৩০ কোটি ৩ লাখ গ্রাহক নিয়ে তৃতীয় অবস্থানে আছে এয়ারটেল। এ তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে চায়না মোবাইল ও ভোডাফোন গ্রুপ। বর্তমানে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ২০টি দেশে এয়ারটেলের কার্যক্রম রয়েছে। এটি ১৯৯৫ সালের নভেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাত্রা শুরু করে। ভারতে এয়ারটেল টুজি, থ্রিজি, ফোরজি, মোবাইল কমার্স ও অন্যান্য ভ্যালু অ্যাডেড সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল বলেন, ‘বিশ্বের তৃতীয় বৃহৎ অপারেটর হওয়াটা এয়ারটেলের জন্য একটি মাইলফলক বিশেষ।’
বিজ্ঞপ্তি