বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কারখানা এখন জাপানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি জাপানি প্রতিষ্ঠান একীভূত হওয়ার ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কারখানা এখন জাপানে। নিপ্পন স্টিল ও তার প্রতিদ্বন্দ্বী সুমিতোমো মেটাল ইন্ডাস্ট্রিজ গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে একীভূত হয়েছে। একীভূত দুই প্রতিষ্ঠান ২০১১ সালে চার কোটি ৬১ লাখ টন অশোধিত ইস্পাত উৎপাদন করেছে।নিপ্পন স্টিল অ্যান্ড সুমিতোমো মেটাল করপোরেটেড নামে একীভূত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শোজি মুনেওকা বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা ভালোভাবে টিকে থাকব।’গত দুই বছরে চীন ও দক্ষিণ কোরিয়ার ইস্পাত নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে জাপানের প্রতিষ্ঠানগুলো। বিশ্বের এক নম্বর ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠানটি হলো ভারতের আর্সেলর মিত্তাল। গত বছর প্রতিষ্ঠানটির উৎপাদন ছিল নয় কোটি ৭২ লাখ টন। সূত্র: এএফপি।