বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী ১০ কোম্পানি
বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন গতকাল বৃহস্পতিবার বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী ২০০০ কোম্পানির নাম প্রকাশ করেছে। ‘গ্লোবাল ২০০০’ শীর্ষক এই তালিকাটি তৈরি করা হয়েছে মোট বিক্রি, মুনাফা, সম্পদ ও বাজারমূল্যের ভিত্তিতে। এতে চীন ও যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানিগুলোর জয়জয়কার৷ শীর্ষ দশে প্রথম তিনটি চীনা ও বাকি সাতটি মার্কিন কোম্পানি৷ তালিকায় সর্বোচ্চ ৫৬৪টি কোম্পানি যুক্তরাষ্ট্রের৷
১. আইসিবিিস (চীন)
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি): বিক্রি ১৪৮.৭, মুনাফা ৪২.৭, সম্পদ ৩,১২৪.৯ ও বাজারমূল্য ২১৫.৬ বিলিয়ন ডলার
২. সিবিিস (চীন)
চায়না কনস্ট্রাকশন ব্যাংক (সিবিসি): বিক্রি ১২১.৩, মুনাফা ৩৪.২, সম্পদ ২,৪৪৯.৫ ও বাজারমূল্য ১৭৪.৪ বিলিয়ন ডলার
৩. এবিিস (চীন)
এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না (এবিসি): বিক্রি ১৩৬.৪, মুনাফা ২৭, সম্পদ ২,৪০৫.৪ ও বাজারমূল্য ১৪১.১ বিলিয়ন ডলার
৪. জেপি মরগ্যান চেজ (যুক্তরাষ্ট্র)
জেপি মরগ্যান চেজ: বিক্রি ১০৫.৭,
মুনাফা ১৭.৩, সম্পদ ২,৪৩৫.৩ ও
বাজারমূল্য ২২৯.৭ বিলিয়ন ডলার
৫. বার্কশায়ার হাথাওয়ে (যুক্তরাষ্ট্র)
বার্কশায়ার হাথাওয়ে: বিক্রি ১৭৮.৮,
মুনাফা ১৯.৫, সম্পদ ৪৯৩.৪ ও
বাজারমূল্য ৩০৯.১ বিলিয়ন ডলার
৬. এক্সনমবিল (যুক্তরাষ্ট্র)
এক্সনমবিল: বিক্রি ৩৯৪,
মুনাফা ৩২.৬, সম্পদ ৩৪৬.৮ ও বাজারমূল্য ৪২২.৩ বিলিয়ন ডলার
৭. জেনারেল ইলেকট্রিক (যুক্তরাষ্ট্র)
জেনারেল ইলেকট্রিক: বিক্রি ১৪৩.৩,
মুনাফা ১৪.৮, সম্পদ ৬৫৬.৬ ও
বাজারমূল্য ২৫৯.৬ বিলিয়ন ডলার
৮. ওয়েলস ফারগো (যুক্তরাষ্ট্র)
ওেয়লস ফারগো: বিক্রি ৮৮.৭,
মুনাফা ২১.৯, সম্পদ ১৫৪৩. ও বাজারমূল্য ২৬১.৪ বিলিয়ন ডলার
৯. ব্যাংক অব চায়না (চীন)
ব্যাংক অব চায়না: বিক্রি ১০৫.১, মুনাফা ২৫.৫, সম্পদ ২,২৯১.৮ ও বাজারমূল্য ১২৪.২ বিলিয়ন ডলার
১০. পেট্রোচায়না (চীন)
পেট্রোচায়না: বিক্রি ৩২৮.৫, মুনাফা ২১.১, সম্পদ ৩৮৬.৯ ও বাজারমূল্য ২০২ বিলিয়ন ডলার