বিশ্বের বৃহত্তম টি পার্ক ভারতের পশ্চিমবঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বৃহত্তম ‘টি পার্ক’ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ির অদূরে নিউ জলপাইগুড়ি এলাকার সাহুডাঙ্গিতে। প্রায় ৬০ একর জায়গাজুড়ে তৈরি করা হচ্ছে এই ‘টি পার্ক’। ইতিমধ্যে পার্কটির পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে।এই ‘টি পার্কের পাশে ২৪ একর জায়গাজুড়ে তৈরি করা হচ্ছে একটি ড্রাই পোর্টও। নির্মাণ করছে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বা এসজেডিএ।