বিশ্বের বৃহত্তম ১০ অধিগ্রহণ ও একীভূত হওয়ার ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বৃহত্তম ১০ অধিগ্রহণ ও একীভূত হওয়ার ঘটনা
বিশ্বের বৃহত্তম ১০ অধিগ্রহণ ও একীভূত হওয়ার ঘটনা

২০১৫ সালে বিশ্বব্যাপী ব্যবসায়িকভাবে মার্জার অ্যান্ড অ্যাকোইজিশন বা একীভূত হওয়া ও অধিগ্রহণ নিয়ে প্রায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। আর্থিক মূল্যমানে এক বছরে এটি হলো একীভূত হওয়া ও অধিগ্রহণের বৃহত্তম নজির।
এর আগে এক বছরে সবচেয়ে বেশি ৪ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের অধিগ্রহণ ও একীভূত হওয়ার ঘটনা দেখা গিয়েছিল ২০০৭ সালে। প্রসঙ্গত, ১ ট্রিলিয়ন সমান ১ লাখ কোটি।
২০১৫ সালের বৃহত্তম ১০টি অধিগ্রহণ ও একীভূত হওয়ার ঘটনা নিয়ে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে আর্থিক তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল ইনফরমেশন কোম্পানি ডিলজিক। এতে দেখা যায়, আলোচ্য বছরে বৃহত্তম চুক্তিটি করেছে দুই ওষুধ কোম্পানি ফাইজার ও অ্যালেগ্রানের, যার মূল্যমান ১৬০ বিলিয়ন বা ১৬ হাজার কোটি ডলার।
১১ হাজার ৭৪০ ডলারের চুক্তি নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিয়ার প্রস্তুতকারক অ্যানহিইউজার-বুশচ্ ইনবেভ ও স্যাবমিলার। রয়্যাল ডাচ্ শেল ও বিজি আছে তৃতীয় স্থানে, যাদের চুক্তির আর্থিক মূল্য ৮ হাজার ১৫০ কোটি ডলার। ৭ হাজার ৯৬০ কোটি ডলার নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চার্টার কমিউনিকেশনস ও টাইম ওয়ার্নার কেব্ল। সূত্র: বিজনেস ইনসাইডার