বিশ্বের মোট বিদেশি মুদ্রার রিজার্ভের ৩০ শতাংশ চীনে
বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি মুদ্রার মোট যে পরিমাণ রিজার্ভ রয়েছে, তার ৩০ দশমিক ৭০ শতাংশই চীনে।২০০৯ সালের শেষ দিকে এসে চীনের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রভাবে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এর পরিমাণ দুই লাখ ৪০ হাজার কোটি ডলার।২০০৯ সালের শেষে এসে চীনের বিদেশি মুদ্রার রিজার্ভ ২৩ শতাংশ বৃদ্ধি পায়।বর্তমান ব্রিক (ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন) দেশগুলোয় সমন্বিতভাবে বিশ্বের মোট বিদেশি মুদ্রার রিজার্ভের ৪২ দশমিক ৩০ শতাংশ রয়েছে, যার পরিমাণ তিন লাখ ৩১ হাজার কোটি ডলার।অন্যদিকে জি-৭ জোটভুক্ত দেশগুলোতে এই বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণ এক লাখ ২৪ হাজার কোটি ডলার।বিদেশি মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে শীর্ষ ১০ দেশের মধ্যে সাতটিই এশিয়ার দেশ। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, যার রয়েছে এক লাখ কোটি ডলারের রিজার্ভ।মজার বিষয় হলো, খোদ যুক্তরাষ্ট্রের মোট বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণ মাত্র সাড়ে চার হাজার কোটি ডলার।সাধারণত বিশ্বের বিভিন্ন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ঋণপত্র কিনে নেওয়ার মাধ্যমে তাদের রিজার্ভ সংরক্ষণ করে থাকে। এবং তা হয় মার্কিন ডলারে। তবে মার্কিন ডলারের পাশাপাশি অনেক দেশই এখন ইউরোতেও রিজার্ভ সংরক্ষণ করছে। সূত্র: সিনহুয়া