বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগর সিঙ্গাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগর সিঙ্গাপুর। ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগর সিঙ্গাপুর। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরের তালিকার শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর শহরের নাম। পৃথিবীর গুরুত্বপূর্ণ ১৩১টি শহর পেছনে ফেলে তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই নগর। গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফলে এ তথ্য উঠে আসে।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল সামবার বিশ্বের ১৩১ শহরের ওপর গবেষণা চালিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে ইআইইউ। এতে বলা হয়, নিউইয়র্ক শহরকে ভিত্তি ধরে এই গবেষণা চালানো হয়। সিঙ্গাপুরের পর তলিকার সেরা পাঁচে রয়েছে যথাক্রমে প্যারিস, অসলো, জুরিখ ও সিডনি। আর গত বছর শীর্ষে থাকা টোকিওর অবস্থান এবার সপ্তম স্থানে রয়েছে।

ইআইইউয়ের মতে, জীবনযাত্রার খরচ যেমন—গাড়ি ও ইউটিলিটি বিল অত্যধিক বৃদ্ধি পাওয়ায় সিঙ্গাপুর শহর সবচেয়ে ব্যয়বহুল শহরে স্থান পাওয়ার অন্যতম কারণ। এমনকি এই শহরে পোশাক-পরিচ্ছদের দামও বিশ্বের অন্য শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি। একই সঙ্গে মুদ্রার মজবুত অবস্থানও বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যয়বহুল শীর্ষ ১০টি নগরের মধ্যে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি শহরের প্রাধান্য রয়েছে।
ভারতের মুম্বাই ও দিল্লি এই তালিকার সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে।
দ্য ইকোনমিস্টের সহযোগী সংস্থা ইআইইউ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের আর্থসামাজিক অবস্থার ওপর গবেষণা চালিয়ে থাকে।