বিশ্বের সেরা বহুজাতিক কর্মক্ষেত্রের ২২তম নভো নরডিস্ক
বিশ্বের সেরা ২৫টি বহুজাতিক কর্মক্ষেত্রের তালিকায় ঠাঁই পেয়েছে ডেন-মার্কভিত্তিক বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নভো নরডিস্ক। টানা দ্বিতীয়বার এই গৌরব অর্জন করল প্রতিষ্ঠানটি।গতবারের মতো এবারও প্রতিষ্ঠানটির অবস্থান ২২তম। সেরা বহুজাতিক প্রতিষ্ঠান নির্বাচনের এই কাজটি করেছে বিশ্বখ্যাত গবেষণা, পরামর্শক ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’।বিশ্বের ৪৫টি দেশের ৩৫০টি বহুজাতিক প্রতিষ্ঠানের মধ্য থেকে এই ২৫টি প্রতিষ্ঠান বেছে নিয়েছে গ্রেট প্লেস টু ওয়ার্ক। যেসব বহুজাতিক প্রতিষ্ঠানে বিশ্বব্যাপী পাঁচ হাজার কর্মী আছে এবং এর অন্তত ৪০ শতাংশই প্রতিষ্ঠানটির নিজ দেশের কার্যালয়ের বাইরের কার্যালয়ে কাজ করেন—এসব শর্তসহ কয়েকটি শর্ত যেসব বহুজাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুসৃত হয়েছে, তাদেরই এই হিসাবের আওতায় আনা হয়েছে।নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার বলেন, ‘বিশ্বের ৭৫টি দেশে আমাদের ৩৩ হাজার কর্মী কাজ করছেন। এটি একটি বৈশ্বিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ওষুধ খাতের সেরা কর্মীরা আমাদের এখানে কাজ করছেন এবং কাজের প্রতি তাঁদের প্রতিশ্রুতি ও নিষ্ঠাই ডায়াবেটিস নিরাময়কারী হিসেবে বিশ্বব্যাপী আমাদের নেতৃত্ব পর্যায়ে আসার মূল কারণ।’ বিজ্ঞপ্তি।