প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক ফরচুন ম্যাগাজিনের তৈরি গ্লোবাল ৫০০ কোম্পানির তালিকায় স্থান পেয়েছে।ফরচুন ম্যাগাজিন সম্প্রতি এই তালিকা প্রকাশ করে। এতে রাজস্ব আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ ৫০০টি কোম্পানির তালিকায় চীনের হুয়াওয়ে টেকনোলজিসের অবস্থান ৩৯৭তম। ২০০৯ সালে হুয়াওয়ের মোট বিক্রি ও নিট মুনাফার পরিমাণ ছিল যথাক্রমে দুই হাজার ১৮০ কোটি ডলার ও ২৬৭ কোটি ডলার।হুয়াওয়ে টেকনোলজিস নেক্সট জেনারেশন টেলিযোগাযোগ যন্ত্রপাতি প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। তারা বাংলাদেশে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, টেলিটক ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানিকে টেলিযোগাযোগ যন্ত্রপাতি সরবরাহ করে। বিজ্ঞপ্তি।