বিসিআইয়ের নতুন কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ। মোস্তফা আজাদ চৌধুরী ঊর্ধ্বতন সহসভাপতি ও শামসুর রহমান সহসভাপতি নির্বাচিত হন। নতুন কমিটি ২০১৪-১৬ মেয়াদে দায়িত্ব পালন করবে। ঢাকায় মতিঝিলের নিজস্ব বোর্ডকক্ষে গত শনিবার বিসিআইয়ের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন বোর্ড বিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করে। সভায় সভাপতিত্ব করেন এ কে আজাদ। তিনি বিসিআইয়ের ২০১৩ সালের কর্মকাণ্ডের সার-সংক্ষেপ সভায় উপস্থাপন করেন। এতে সব আলোচ্যসূচি নিয়ে আলোচনা ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় বিসিআইয়ের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ কে আজাদ ইতিপূর্বে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়েরও সভাপতি ছিলেন।