বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নতুন সভাপতি হিসেবে মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জন চৌধুরী জ্যেষ্ঠ সহসভাপতি ও ম্যাটাডোর টুথব্রাশের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম সহসভাপতি নির্বাচিত হয়েছেন। ২০১৭-১৯ মেয়াদের জন্য বিসিআইয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নতুন কমিটির নির্বাচিত ২১ জন পরিচালক হয়েছেন—প্রীতি চক্রবর্তী, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ ঈসমাইল হোসেন, প্রবীর কুমার সাহা, নাজমুল হক, মিজানুর রহমান, রেহানা রহমান, এস এম শাহ্ আলম মুকুল, আবুল কালাম ভূঁইয়া, নাছির উদ্দিন আহমেদ, মিয়া ইমদাদুল হক, শহিদ আলম, এম এ রাজ্জাক খান, মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী, দেলোয়ার হোসেন রাজা, জিয়া হায়দার, যশোদা জীবন দেবনাথ, সাবেরা আহমেদ, শাহ আলম, আমিনুল ইসলাম ও আছিফুর রহমান। জানা গেছে, বিসিআইয়ের নতুন সভাপতি, সহসভাপতি ও পরিচালক সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ ভোটারদের নির্বাচনে ভোট দিতে হয়নি।