বিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার রাজধানীর দিলকুশায় সংগঠনটির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ সভায় বলেন, যেহেতু বিসিআই দেশের একমাত্র জাতীয় শিল্প চেম্বার, সেহেতু সব শিল্পের প্রতিবন্ধকতা নিরসনে সংগঠনের পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় বলা হয়, বর্তমানে সারা দেশে শিল্পপ্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ-গ্যাসের চরম সংকটে ভুগছে। এ কারণে শিল্পোদ্যোক্তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। তাই শিল্পে বিনিয়োগ কমে গেছে। আরও বক্তব্য দেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহসভাপতি শামসুর রহমান প্রমুখ।
বিজ্ঞপ্তি