বিসিআইয়ের সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ৩০তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার রাজধানীর দিলকুশায় বিসিআইসি ভবনে চেম্বারের নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। তিনি বলেন, দেশের শিল্পকারখানা গ্যাস ও বিদ্যুতের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। শিল্পে মূলধনি যন্ত্রের আমদানি কমেছে। ব্যাংকে অলস টাকা পড়ে আছে। তাই শিল্পের স্বার্থ সংরক্ষণে তিনি সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান। সভায় বিসিআইয়ের সহসভাপতি শামসুর রহমানসহ অন্য পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি