বিসিএর সনদ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়কে সেবামুখী করে তোলায় এই প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীরা এখন স্বল্প সময়ে তাঁদের প্রয়োজনীয় সেবা নিতে পারেন।বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) আয়োজিত এক সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর সম্প্রতি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।ঢাকার একটি ক্লাবে বিসিএর সভাপতি মুহাম্মদ আইউবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মেহেদী আলী।ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশন (আইসিএ) সম্প্রতি আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এক কর্মশালা পরিচালনা করে। এতে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মধ্যে আইসিএ সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।