বিসিএস কম্পিউটার সিটিতে চালু হলো ওয়ালটন প্লাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির দোতলায় চালু হয়েছে ওয়ালটন প্লাজা। গত বুধবার এর উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এবং বিজয় বাংলা ফন্টের উদ্ভাবক মোস্তাফা জব্বার ও ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। প্লাজায় রয়েছে ওয়ালটনের ল্যাপটপ, ডেস্কটপ মনিটর, মাউস, কি-বোর্ড, প্রিন্টারসহ অন্যান্য আইসিটি পণ্য। উদ্বোধন উপলক্ষে এই ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ কেনার সময় উপহার হিসেবে ক্রেতারা মডেলভেদে আকর্ষণীয় স্মার্টফোন, এলইডি টিভিসহ অসংখ্য পণ্য পাবেন। অফারটি চালু থাকবে এক মাস পর্যন্ত। বিজ্ঞপ্তি