প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আবদুর রাজ্জাক বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। মহাসচিব নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পরিচালক আলমগীর হোসেন। ঢাকায় অফিসার্স ক্লাবে গত বৃহস্পতিবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাঁদের নির্বাচিত করা হয়। অন্যান্য পদের মধ্যে সনজিত কুমার বিশ্বাস, সুলতান মাহমুদ ও মেফতাহ উদ্দিন খান সহসভাপতি; এম এম ফজলুল হক কোষাধ্যক্ষ; লুৎফুল আজীম ও শামীমুর রহমান যুগ্ম মহাসচিব; জেহাদ উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার ক্রীড়া সম্পাদক, শব্বির আহমদ গবেষণা সম্পাদক, সৈয়দ জাকির হোসেন দপ্তর সম্পাদক, আল মামুন সাংস্কৃতিক সম্পাদক, সারোয়ার হোসেন চৌধুরী সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হন।
বিজ্ঞপ্তি