প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজ শাহ আলম ও সহিদুল ইসলাম বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের ২০১১-২০১২ সাল মেয়াদি কার্যনির্বাহী কমিটির যথাক্রমে সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন। রাজধানীর একটি হোটেলে গত শুক্রবার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হুসেইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মেজবাহ উদ্দীন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটওয়ারী প্রমুখ। বিজ্ঞপ্তি।