বিসিএস ট্রেড ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস ট্রেড ক্যাডার অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সভায় এ কমিটির ঘোষণা দেওয়া হয়। 

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের সম্মেলন কক্ষে গতকাল বিসিএস ট্রেড ক্যাডার এর বর্তমান ও অবসরপ্রাপ্ত অফিসারদের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ক্যাডারের জ্যেষ্ঠ সদস্য আবু নাসের ওয়াহিদ। এ সভা থেকেই ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক এ কে এম মাহমুদুল হাসান খান, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ও নন্দন কুমার বণিক, সদস্যসচিব এটিএম মহিউদ্দিন ফারুক। অন্যান্য সদস্যরা হচ্ছেন-মো. হোসেন আলী, নূরুজ্জামান খান, মো. মাসুদুর রহমান, মো. আওলাদ হোসেন, আবু সালেহ মো. ইমরান, শামীমা আখতার এবং মো. মাহমুদুল হক (কোষাধ্যক্ষ)। বিজ্ঞপ্তি।