বিসিএস শুল্ক ও মূসক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) বিভাগ, চট্টগ্রামের কমিশনার সহিদুল ইসলাম বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত ব্যক্তিরা ২০১৬-১৮ সাল মেয়াদে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সহসভাপতি নির্বাচিত হন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, যশোরের কমিশনার জামাল হোসেন ও রাজশাহীর কমিশনার আবদুল মান্নান শিকদার। এ ছাড়া জহিরুল কাইউম ও মাহমুদুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন কোষাধ্যক্ষ, মিলন শেখ সাংস্কৃতিক সম্পাদক ও মিনহাজ উদ্দিন পাহলোয়ান অফিস সেক্রেটারি হয়েছেন। নবনির্বাচিত সদস্যরা হলেন কাজী মোস্তাফিজুর রহমান, বেগম মোবারা খানম, নাহিদা ফরিদী তাসনিমুর রহমান, এহতেশামুল হক, হাসান মুহাম্মদ তারেক রিকাবদার, মুস্তাফিজুর রহমান, নূর উদ্দিন মিলন, নাহিদুন্নবী, আহসান উল্লাহ ও ইফতেখার আলম ভূঁইয়া। বিজ্ঞপ্তি।