বিসিক এক লাখ টন দেশীয় লবণ কিনবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় লবণ নীতি ২০১১-এর নির্দেশনা অনুযায়ী এক লাখ টন দেশীয় লবণ কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) প্রতি নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা পর্যালোচনার জন্য আয়োজিত সভায় শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন।শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর, অধিদপ্তর ও করপোরেশনের প্রধান, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, আইএমইডি, পরিকল্পনা কমিশন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।