বিসিক ও ডিআইইউর মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) স্থাপিত নৈপুণ্য বিকাশ কেন্দ্রগুলোতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ অন্যান্য ট্রেডে প্রশিক্ষণ দেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ উপলক্ষে গত সোমবার রাজধানীর একটি হোটেলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন বিসিকের চেয়ারম্যান আহমেদ হোসেন খান এবং ডিআইইউর উপাচার্য এম লুৎফর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর শিকদার, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদউদ্দিন। বিজ্ঞপ্তি।