বিসিক প্রতিবছর ১৮০০ কোটি টাকার বেশি রাজস্ব দেয়
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বিসিক শিল্পনগরগুলো থেকে প্রতিবছর ভ্যাট ও আয়কর বাবদ সরকার প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা আয় করছে। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর বিসিআইসি মিলনায়তনে বিসিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পায়ন কার্যক্রম জোরদারের জন্য করণীয়’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।বিসিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. সামছুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বিসিআইসির চেয়ারম্যান গোলাম রব্বানী, সমিতির মহাসচিব মাজহারুল ইসলাম, সহসভাপতি মো. আহসান হাকীম এবং বিসিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কামরুল হাসান বক্তব্য দেন বলে শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।