বিসিক হেমন্ত মেলা আজ থেকে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আজ রোববার থেকে শুরু হচ্ছে ‘হেমন্ত মেলা ১৪২১ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী’। মতিঝিলে বিসিক ভবনের নিচতলায় এ মেলা চলবে পাঁচ দিন। বিসিকের চেয়ারম্যান আহমদ হোসেন খান সকালে এ মেলা উদ্বোধন করবেন। মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রীর ৬৪টি স্টল রাখা হবে। প্রদর্শনীতে বিসিক থেকে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের তৈরি হস্ত ও কুটির শিল্পপণ্যই প্রদর্শিত হবে। আয়োজকেরা জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।