প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মুশতাক হাসান মুহম্মদ ইফতেখার। সম্প্রতি সরকার তাঁকে এ পদে নিয়োগ দেয়। তিনি বিসিকের চেয়ারম্যান হজরত আলীর স্থলাভিষিক্ত হলেন। বিসিকে যোগ দেওয়ার আগে মুশতাক হাসান এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮২ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ও যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বিজ্ঞপ্তি