বিসিকের জামদানি মেলা শুরু কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আগামীকাল বুধবার শুরু হচ্ছে জামদানি প্রদর্শনী। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা (বিসিক) এবং জাতীয় জাদুঘর যৌথভাবে এ মেলার আয়োজন করছে। প্রদর্শনীতে মোট ৩৮টি স্টলে তেরছা, জলপাড়, পান্নাহাজার, করোলা, দুবলাজাল, সাবুরগা, বলিহার, শাপলাফুল, আঙ্গুরলতা, ময়ূরপ্যাঁচপাড়, বাঘনলি, কলমিলতা, চন্দ্রপাড়, ঝুমকাসহ নানা নামের বাহারি সব জামদানি শাড়ির পসরা সাজিয়ে বসবেন হস্ত ও কারুশিল্পীরা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বুধবার সকালে ১০ দিনের এ মেলা উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম