বিসিকের প্রশিক্ষণ ১২ জানুয়ারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের জন্য ১২ জানুয়ারি রোববার থেকে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ‘লাভজনকভাবে ক্ষুদ্র্রশিল্প স্থাপন বা ব্যবসা শুরুর উপায়’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।
প্রশিক্ষণ কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। আগ্রহী ব্যক্তিদের ১২ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। একই দিন সাক্ষাৎকারের পর প্রশিক্ষণ শুরু হবে।
যোগাযোগের ঠিকানা: মো. মনজুরুল হক, সহযোগী অনুষদ সদস্য, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন: ৮৯১৩৬৮৪ (অধ্যক্ষ), ৮৯৩৩৬৬১, মোবাইল: ০১৯১৫১৬৭০২৪, ০১৬৮৫২৬২৯৭৯। বিজ্ঞপ্তি।