বিসিকের বর্ষা মেলা শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে আজ রোববার থেকে মতিঝিলের বিসিক কার্যালয়ে শুরু হচ্ছে বর্ষা মেলা। পাঁচ দিনের এ মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসিকের চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার ও পরিচালক (বিপণন ও নকশা) নুরুল ইসলাম। বিসিক থেকে প্রশিক্ষণ পাওয়া উদ্যোক্তাদের উৎপাদিত হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসহ (বস্ত্র ও তৈরি পোশাক, নকশিকাঁথা) বিভিন্ন ধরনের পণ্য মেলায় স্থান পাবে। মেলায় স্টল রাখা হয়েছে ৪২টি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।