বিসিকের ষান্মাসিক পর্যালোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নের কাজ করে চলেছে; যাতে শিল্পোদ্যোক্তা তৈরি ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে শিল্পসমৃদ্ধ করে তোলার পাশাপাশি মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো যায়।
বিসিকের দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি পর্যালোচনা সভায় সম্প্রতি এসব কথা বলা হয়েছে। সভায় সংস্থার চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন পরিচালক আবু তাহের খান। অনুষ্ঠানে বিসিকের পরিচালকেরা, সচিবসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক পরিচালক ও ৬৪টি শিল্প-সহায়ক কেন্দ্রের প্রধানেরা উপস্থিত ছিলেন।
শ্যাম সুন্দর সিকদার বিসিক শিল্পনগরসমূহের প্লট ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সচেষ্ট হওয়া এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ ছাড়া সভায় বিসিকের চলমান বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিজ্ঞপ্তি।