বিসিকের হেমন্ত মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে পাঁচ দিনের হেমন্ত মেলা আজ রোববার শুরু হচ্ছে। এ মেলায় বিসিকের প্রশিক্ষণ পাওয়া উদ্যোক্তাদের পোশাক, গৃহসজ্জাসামগ্রী, হস্তশিল্প পণ্য ও মধু প্রদর্শন এবং বিক্রি করা হবে। মেলাটি অনুষ্ঠিত হবে রাজধানীর মতিঝিলে বিসিকের কার্যালয় প্রাঙ্গণে। মেলা সবার জন্য উন্মুক্ত ও কোনো প্রবেশমূল্য নেই। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। আজ বিসিক কার্যালয়ে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার উপস্থিত থাকবেন।
নিজস্ব প্রতিবেদক