প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ড্রিংকিং ওয়াটার পার্টনার হয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পানির ব্র্যান্ড সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার। বিসিবির মিডিয়া সেন্টারে গত ২২ সেপ্টেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। মেঘনা গ্রুপের পক্ষে ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপের এফএমসিজি বিভাগের নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল। বিজ্ঞপ্তি।