বিড়ি, জর্দা ব্যবসায়ীর আয়ে সারচার্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সেরা করদাতা হাকিমপুরী জর্দার ব্যবসায়ী কাউছ মিয়ার দুশ্চিন্তা বেড়েছে। তাঁকে আগের চেয়ে বেশি কর দিতে হবে। কেননা সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত পণ্য প্রস্তুতকারী কারদাতাদের ওই সব ব্যবসা থেকে আয়ের ওপর আড়াই শতাংশ সারচার্জ বসবে।